বাসন্তীতে দুষ্কৃতীর ধারালো অস্ত্রে জখম যুবক
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র কোপালে গুরুত্বর জখম হয় এক যুবক।জখম যুবকের নাম তুষার রঞ্জন কয়াল। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৫ নম্বর ভরতগড় গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে বাসন্তীর মসজিদবাটী এলাকার বাসিন্দা যুবক তুষার রঞ্জন কয়াল পেশায় একজন ব্যাঙ্কের (সিএসপি)কর্মী।এই ব্যাঙ্ক কর্মীর সাথে হাড়ভাঙী এলাকার দুই যুবকের পরিচয় হয়।ব্যাঙ্কের লোন পাইয়ে দেওয়ার নাম করে বেশ কিছু টাকাও তুলেছিলেন বলে অভিযোগ।
এদিন রাতে বাসন্তী এলাকায় হাড়ভাঙীর এলাকার বাসিন্দা হাফিজুল নামে এক যুবকের সাথে দেখা হয় তার।সে ব্যাঙ্ক কর্মীর বাইকে চেপে বসে।স্থানীয় ৫ নম্বর ভরতগড় গ্রামের শিবদাসী প্রাইমারী স্কুলের কাছে যুবক হঠাৎই ব্যাঙ্ক কর্মী কে বাইক থামতে বলে। বাইক থেকে নামার আগেই যুবক তুষার রঞ্জন কয়াল কে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ধারালো অস্ত্রের কোপে চিৎকার চেঁচামেচি করতে থাকে তুষার রঞ্জন কয়াল।
ভাব খারাপ দেখে পালিয়ে যায় হাফিজুল।তবে পালিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও ল্যাপটপ নিয়ে চম্পট দেয় হাফিজুল এমনি অভিযোগ।এদিকে স্থানীয় মানুষজন চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে এসে জখমকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানেই তার চিকিৎসা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment